ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ৯ নভেম্বর ২০২৩
আখাউড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ আকরাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানায়।

গ্রেফতার আকরাম জামালপুর জেলার ইসলামপুর পচাবহলা গ্রামের বতর্মান শ্রীমঙ্গলের মধুবাগ পাড়ার মিজান মিয়ার ভাড়াটিয়া মৃত সাজু মিয়ার ছেলে।

Advertisement

আখাউড়া থানার ওসি সাদুল ইসলাম জানান, বুধবার রাতে পৌরশহরের রেলওয়ে পূর্ব কলোনি এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ৫ কেজি গাঁজাসহ আকরামকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!