গ্রেফতারকৃত ছিনতাইকারী কামরুল ইসলাম (৫৫) বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগড় মিয়াপাড়া গ্রামের মৃত তজি খন্দকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রেলস্টেশনে ছিনতাই করে আসছিলেন বলে স্বীকার করেন। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা এবং একটি মোবাইল জব্দ করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ন কবির বলেন, জইমত আলী নামে এক প্রাক্তন শিক্ষক তার পরিবার নিয়ে গত ১৯ অক্টোবর সৈয়দপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য বিরামপুর রেলেস্টেশনে বসে অপেক্ষা করছিলেন। এ অবস্থার তার ব্যাগ ট্রেনে উঠিয়ে দেওয়ার কথা বলে তিনজন ব্যক্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যান।
.png)
তিনি আরো জানান, মঙ্গলবার (৭ নভেম্বর) জয়পুরহাট স্টেশনে ছিনতাইকারীকে দেখে চিনতে পেরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ছিনতাইকারীকে গ্রেফতার করে। পরে পার্বতীপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হলে একটি ছিনতাই মামলা দায়ের করা হয়।