জানা গেছে, ওই নারীকে বেশ কিছু দিন ধরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। দিনে-রাতে তিনি একাই চলাফেরা করতেন। মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে এলাকাবাসীর।
মঙ্গলবার ভোর ৬টার দিকে ধর্মপূর ইউপির পূর্ব শূল্লাকিয়া এলাকায় সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। ধারণা করা হচ্ছে, ভোর রাতে কোনো দ্রুত গতির গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে।
.png)
সুধারাম মডেল থানার এসআই রেহানা বলেন, খবর পেয়ে সুধারাম থানার পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি হয়েছে।