সোমবার দুপুরে হরিরামপুর থানায় আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করেন ওসি সুমন কুমার আদিত্য। মোবাইল ফিরে পাওয়া ব্যক্তিরা হলেন- মো. জহির উদ্দিন, মো. আল আমিন, রফিকুল ইসলাম, আব্দুস সালাম, রেণু রানী রায়, লাল খাঁন এবং মো. জাহিদ
ওসি সুমন কুমার আদিত্য বলেন, বিভিন্ন সময়ে করা জিডির সূত্র ধরে সাতটি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের দেওয়া হয়েছে। এরমধ্যে হরিরামপুর থানা এলাকা থেকে একটি, নারায়ণগঞ্জ থেকে তিনটি, কুমিল্লা, রাজবাড়ী ও ঢাকার ধামরাই থেকে একটি করে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মোবাইলগুলো মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
.png)
উপজেলার ঝিটকা শিকদারপাড়া গ্রামের মো. জহির উদ্দিন বলেন, এক মাস আগে ঝিটকা বাজার থেকে মোবাইল ফোনটি হারিয়ে গেলে থানায় জিডি করি। আজ মোবাইল ফোনটি ফিরে পেলাম। হারিয়ে গেলে মোবাইল পাওয়া যায়, এটা জানতাম না। হরিরামপুর থানা পুলিশকে অনেক ধন্যবাদ।