ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পান বিক্রিতে চলে সংসার

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৯, ৬ নভেম্বর ২০২৩
পান বিক্রিতে চলে সংসার
ছবিতে মিলন তালুকদার

চল্লিশ বছর বয়সী মিলন তালুকদার। প্রতিদিন সকালে পানের বাক্স গলায় ঝুলিয়ে বের হন বাড়ি থেকে। সারাদিন ছুটে চলেন বিভিন্ন হাটে-বাজারে। হেঁটে হেঁটে করেন পান বিক্রি। আর এ টাকায় তার সংসার চলে।

ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখরপাড়া গ্রামের শাহজাহান তালুকদারের ছেলে মিলন তালুকদার। স্ত্রী এবং তিন ছেলেকে নিয়ে তার সংসার।

মিলন তালুকদার সোমবার সকালে নলছিটি লঞ্চঘাট বাজারে আসেন পান বিক্রি করতে। সেখানে কথা হয় তার সঙ্গে। মিলন বলেন, চার বছর ধরে পান বিক্রি করছি। এ থেকে আয় হওয়া টাকায় আমার সংসার চলে।

Advertisement

তিনি প্রতিদিন সাড়ে ৪০০ টাকার পান এবং ৭০ টাকার জর্দা, কাঁচা-শুকনো সুপারি ও চুন নিয়ে বাড়ি
থেকে বের হন। প্রতিটি পানের দাম নেন পাঁচ টাকা। পানে দেন জর্দাসহ বিভিন্ন উপকরণ। খরচ বাদে দিনে ৩০০ থেকে ৪০০ টাকা আয় হয় হয়।

মিলন জানান, তার বড় ছেলেটা ঢাকা একটি ওয়ার্কশপে কাজ করে। ছোট দুই ছেলেকে পড়াতে চান। পান বিক্রি করে সামান্য আয় হলেও পরিশ্রমের টাকায় সংসার চালাতে পেরে তিন খুশি।

এ বিষয়ে নলছিটি শহরের ব্যবসায়ী কামরুল হাসান বলেন, সপ্তাহে রোববার ও বুধবার হাট বসে নলছিটিতে। হাটের দিন মিলন ভাইকে পান বিক্রি করতে দেখা যায়। পান বিক্রি করে যা আয় হয় তা দিয়ে বাজার করে বাড়ি ফেরেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!