পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে স্বামী আতিয়ার রহমান মুন্সি এবং সন্ধ্যা ৬টার দিকে স্ত্রী জাহানারা বেগমের মৃত্যু ঘটে।
নিহত আতিয়ার মুন্সি (৭৩) একই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে এবং জাহানারা বেগম (৬২) নিহত আতিয়ারের স্ত্রী।
.png)
নিহত আতিয়ার দম্পতির দুই ছেলে আজিদ হোসেন ও আজিজুর রহমান এবং দুই মেয়ে আরজেনা ও অবিজন হ্যাপি চারজন ঢাকায় চাকরিসূত্রে সেখানে অবস্থান করেন।
আটকরা হলেন- চাচা লুৎফর রহমান মুন্সী (৭০), তার স্ত্রী মেহেনিগার (৬০) ও ছোট ভাই শহিদুল ইসলাম খাজেম ( ৫৬) মুন্সি।
স্থানীয় ইউপি সদস্য মোতালেব হোসেন জানান, সকালে বাড়ির পাশের উঠান (খোলার) আগাছা পরিষ্কার করছিলেন আতিয়ার রহমান ও তার স্ত্রী জাহানারা বেগম।
এ সময় হঠাৎ উত্তেজিত হয়ে তার উপরে হামলা করেন চাচা লুৎফর রহমান মুন্সি ও তার পরিবারের সদস্যরা। এ সময় মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হন আতিয়ার রহমান ও তার স্ত্রী জাহানারা বেগম।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম বলেন, সকালে বোয়ালদাড় ইউনিয়নের মুন্সীপাড়া এলাকায় উঠান (খলার) আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। মারামারি ঘটনায় স্বামী ও স্ত্রী গুরুতর আহত হন। এ সময় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরো বলেন, এ ঘটনায় তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।