[ দেশজুড়ে ]
মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনায় মামলা
ছবি: ডেইলি বাংলাদেশ
মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনায় পাবনার ঈশ্বরদী রেল থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী রেল থানার ওসি মো. হারুনুজ্জামান রুমেল বিষয়টি নিশ্চিত করেন।
রেল থানার ওসি মো. হারুনুজ্জামান রুমেল জানান, রেলের পক্ষ থেকে থানায় লিখিত এজাহার জমা দেওয়ার পরপরই মামলাটি নথিভুক্ত করা হয়। মামলায় ৪০ থেকে ৪৫ জন অজ্ঞাতনামার ব্যক্তির বিরুদ্ধে ট্রেনে নাশকতার পরিকল্পনায় হামলার অভিযোগ আনা হয়েছে।
ওসি বলেন, তিনি নিজেই মামলাটি তদন্ত করছেন। মামলাটি সতর্কতার সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রথমত ওইদিন হামলার কারণ ও মোটিভ সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। এরইমধ্যে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে কাজ করা হচ্ছে। তদন্তের স্বার্থে বিষয়গুলো তিনি বলতে অপারগতা জানান।
ঢাকাগামী আন্তদেশীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী স্টেশনের কাছে লোকোশেড এলাকায় বুধবার (১ নভেম্বর) দুপুরে দুর্বৃত্তরা হামলা চালায়। ট্রেন চলে যাওয়ার পর ঘটনাস্থল থেকে একটি ককটেল ও পেট্রল বোমার বোতল উদ্ধার করে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!