ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৭, ২ নভেম্বর ২০২৩
নারায়ণগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
ফাইল ফটো

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গৃহবধূ হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন নরসিংদীর নোয়াকান্দি এলাকার মো. সুলতানের ছেলে মো. জালাল। তিনি নিহত রিজিয়া খাতুনের মেঝো মেয়ে লতুফার সম্পর্কে দেবর হন। ঘটনার আগের দিন খাবার নিয়ে রিজিয়ার সঙ্গে তার মেয়ে লতুফার দেবরের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিলো। 

Advertisement

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০০৭ সালের ৬ অক্টোবর রাতে আড়াইহাজারের ঝাউগড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে রফিকুল তার মা রিজিয়া খাতুনকে সেহরি খাওয়ার জন্য ডাকতে গিয়ে মাথা কাটা রক্তাক্ত জখম অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, এ ঘটনায় রফিকুল বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করে। সেই মামলায় তদন্তে জালালকে হত্যাকারী হিসেবে শনাক্ত করা হয়। সেই সঙ্গে মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীসহ ১৩ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!