ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাচাতো ভাইয়ের ইটের আঘাতে প্রাণ গেল এমরানের

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৮, ১ নভেম্বর ২০২৩
চাচাতো ভাইয়ের ইটের আঘাতে প্রাণ গেল এমরানের
ফাইল ফটো

বাগেরহাটের কচুয়া উপজেলায় চাচাতো ভাইয়ের ইটের আঘাতে আহত এমরান শেখ নামে আরেক যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, বিকেল ৩টা দিকে কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকায় নিজ বাড়িতে চাচাতো ভাই রাব্বি শেখ ইট দিয়ে এমরানের মাথায় আঘাত করেন। 

নিহত এমরান শেখ কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকার জলিল শেখের ছেলে। অভিযুক্ত রাব্বি শেখ একই এলাকার মহসিন শেখের ছেলে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক বাবুল আক্তার।

তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বুধবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!