মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে জামালপুর স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ আবু তাহের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক হত্যা মামলার আসামি জামালপুর রেলওয়ে থানার ওসি গৌড়চন্দ্র, কনস্টেবল তপন বড়ুয়া, টিসি আনিসুর রহমান ও এএসআই সোহরাবকে ৩০২/ ৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে করে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করে।
গত ২০১৬ সালের ১১ জুলাই জামালপুর রেল স্টেশন প্লাটফর্ম এলাকায় পিটিয়ে আহত করলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। পরে তার বড় ছেলে মিজানুর রহমান মুকুল বাদী হয়ে সেই সময়ের জামালপুর রেলওযে থানার ওসি গৌড়চন্দ্র, কনস্টেবল তপন বড়ুয়া, টিসি আনিসুর রহমান ও এএসআই সোহরাবসহ ৪জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে জামালপুর রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে সুদীর্ঘ ২১ সাক্ষ্য দিবস শেষে এ মামলার রায় ঘোষণা দেয় জামালপুর স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ আবু তাহের। আসামিদের উপস্থিতিতে চাঞ্চল্যকর মামলার এ রায় প্রদান করেন তিনি।
.png)
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নুরুল করিম ছোটন, অ্যাডভোকেট জাহাঙ্গির আলম ও বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ।