ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চসিক বহরের বাস শিশু পরিবারকে দিলেন মেয়র

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৪, ৩০ অক্টোবর ২০২৩
চসিক বহরের বাস শিশু পরিবারকে দিলেন মেয়র
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বহরের একটি বাস সমাজসেবা অধিদফতরের আওতাধীন সরকারি শিশু পরিবারের ছাত্রীদের জন্য উপহার দিয়েছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

সোমবার টাইগারপাসের চসিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বাসটি গ্রহণ করেন সমাজসেবা অধিদফতরের উপপরিচালক ফরিদুল আলমসহ প্রতিষ্ঠানটির ছাত্রীরা।

জানা গেছে, চসিক বহরের ৪০ আসনের বাসটি শিশু পরিবারের ছাত্রীদের আনা-নেয়ার জন্য দিয়েছেন মেয়র। এর ফলে বাবা-মা, পরিচয়বিহীন সরকারি পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা ছাত্রীরা রউফাবাদ থেকে রহমানিয়া স্কুল, হাজেরা তজু কলেজ, কাপাসগোলাসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কলেজে আসা-যাওয়া করতে পারবে। শিশু পরিবারে বর্তমানে শতাধিক ছাত্রী রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!