ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কর্ণফুলী নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ২৮ অক্টোবর ২০২৩
কর্ণফুলী নদী থেকে নারীর মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার- ফাইল ফটো

চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। 

শনিবার সকালে কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পোর্টল্যান্ড ঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত নারীর পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩২ বছর বলে জানায় পুলিশ।

সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ বলেন, সকালে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩২ বছর। মরদেহের দুই কান রিং, দুই হাতে ইমিটেশনের সোনালী রংয়ের চুড়ি পরিহিত ছিল। এছাড়া কালো সুতায় বাধা গলায় দুইটি ও কোমরে দুইটি তাবিজ পাওয়া গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!