বৃহস্পতিবার সন্ধ্যায় কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সড়কের কোটালীপাড়া উপজেলার ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানষ গাইন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়ার চর গ্রামের মনি মোহন গাইনের ছেলে। তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ব্র্যাক-এর ক্রেডিট কর্মকর্তা ছিলেন।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান।
তিনি জানান, এনজিওর কাজ শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে কোটালীপাড়া থেকে চিতলমারী যাচ্ছিলেন মানষ গাইন। এ সময় কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সড়কের ছত্রকান্দা এলাকায় পৌঁছালে একটি গাছবোঝাই নাসিমনের ধাক্কায় মানষ গাইন ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।