ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে জমজম পানি কারখানা সিলগালা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৮, ২৬ অক্টোবর ২০২৩
ফেনীতে জমজম পানি কারখানা সিলগালা
ছবি: ডেইলি বাংলাদেশ

বিএসটিআই থেকে ড্রিংকিং ওয়াটার পণ্যের গুনগত মান যাচাই পূর্বক সিএম লাইসেন্স গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ড্রিংকিং ওয়াটার  উৎপাদন, বিক্রয় ও বিতরণের দায়ে ফেনীর জমজম পিউর ড্রিংকিং ওয়াটার কারাখানা সিলগালা করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলায় আজিজ ফাজিলপুর এলাকায় বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের একটি দল ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমার নেতৃত্ব অভিযান চালায়।

জানা যায়, জমজম পিউর ড্রিংকিং ওয়াটার কারখানায় বিএসটিআই থেকে ড্রিংকিং ওয়াটার পণ্যের গুনগত মান যাচাই পূর্বক সিএম লাইসেন্স গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ড্রিংকিং ওয়াটার উৎপাদন, বিক্রি করার সত্যতা পাওয়া যায়। অভিযানকালে কারখানার মালিক ও কর্মচারীদের পাওয়া না গেলেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন কর্তৃপক্ষ কারখানাটি সীলগালা করে।

Advertisement

অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা কাজী মো. শাহান, ফিল্ড অফিসার (সিএম), এছাড়া বিএসটিআই কুমিল্লা এর প্রতিনিধিবৃন্দ ও দাগনভূঞা থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা কাজী মো. শাহান অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, জমজম কারখানার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। লাইসেন্স বিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশের সব কারখানার বিরুদ্ধে জনস্বার্থে অভিযান চলমান থাকবে। 

তিনি বলেন, বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে জারের পানি পানে আমাদের সচেতন হতে হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!