গ্রেফতারকৃতরা হলেন, মো. সুরুজ মিয়া ওরফে সুরুজ ব্যাপারী (৪০) ও ইউসুফ ব্যাপারী (৩৮)। সুরুজ ব্যাপারীর পিতার নাম তোতা ব্যাপারী। তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার রিয়াজু উদ্দিন মাতব্বর পাড়া এলাকায়। অপরজন ফরিদপুর জেলার সদরপুর থানার কৃষ্ণপুর গ্রামের আবুল কালাম ব্যাপারীর ছেলে।
রাজবাড়ী গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় গোয়ালন্দ থেকে ছেড়ে যাওয়া ফরিদপুরগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট হতে ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার দাম ৯০ হাজার টাকা।
.png)
তিনি আরো জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা ঢাকা হতে কম দামে ইয়াবা এনে ফরিদপুরের বিভিন্ন অঞ্চলে বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। তাদের নামে গোয়ালন্দ ঘাট থানায় মাদক আইনে মামলা দায়ের পূর্বক কারাগারে প্রেরণ করা হয়েছে।