সোমবার (২৩ অক্টোবর) সন্ধায় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের দশমাইল মুহুরীজোত এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, বিকেলে নিজ বাড়ি থেকে ওজোন স্টেশন এলাকায় নিজের ধান ক্ষেত দেখতে যায়। কোনো একসময় ওজন স্টেশনের সীমানা প্রাচীরের পাশ দিয়ে যাওয়ার সময় ওজন স্টেশনের একটি ছেড়া বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে আটকা পড়ে মাটিতে লুটিয়ে পড়েন। সন্ধায় পাশ দিয়ে যাওয়া স্থানীয়রা সমিজ উদ্দীনকে বৈদ্যুতিক তারের সঙ্গে পড়ে থাকতে দেখা চেয়ারম্যান ও থানা পুলিশকে খবর দেয়।
.png)
সাতমেড়া ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি ওই কৃষকের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।