ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫ জনের পরিচয় মিলেছে

কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৩, ২৩ অক্টোবর ২০২৩
ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫ জনের পরিচয় মিলেছে
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের ধাক্কায় নিহত ১৭ জনের মধ্যে ১৫ জনের পরিচয় মিলেছে। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে আহত হয়েছেন অর্ধ শতাধিক যাত্রী।

সোমবার (২৩ অক্টোবর) রাতে ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ গণমাধ্যমকেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আহতদের চারজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ২১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Advertisement

এদিকে সোমবার রাত সাড়ে ১১টা পর্যন্ত নিহত ১৫ জনের নাম পরিচয় জানা গেছে। নিহতরা হলেন- ভৈরবের আগানগরের রাধানগর গ্রামের আবদুল মান্নানের ছেল আফজাল হোসেন (২৩), রানীরবাজারের প্রবোধ শীলৈর ছেলে সবুজ চন্দ্র শীল (৫০) ও ভৈরব উপজেলার শ্রীনগর এলাকার মানিক মিয়ার ছেলে রাব্বি মিয়া , ময়মনসিংহের নান্দাইল উপজেলার ভারপাপাড়া মেরেঙ্গা গ্রামের জুনায়েদের স্ত্রী হোসনা আক্তার (১৪), কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষীপুর এলাকার মো. জিল্লুর রহমানের ছেলে ইমারুল কবীর (২২), বাজিতপুর উপজেলার পিরোজপুর ডুয়াইগাও এলাকার আবদুল হাইয়ের ছেলে আসির উদ্দিন, কিশোরগঞ্জের চানপুরের গোপদীঘীর চান মিয়ার ছেলে সাইমন মিয়া, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বরইছড়া এলাকার মৃত সুরত আলীর ছেলে নিজাম উদ্দিন সরকার, ঢাকার দক্ষিণখানের আবদুর রহমানের ছেলে এ কে এম জালাল উদ্দিন আহমেদ, ময়মনসিংহের  নান্দাইল উপজেলার গাঙ্গালপাড়ার রইছ উদ্দিন ছেলে সুজন মিয়া, সুজনের স্ত্রী ফাতেমা বেগম, ছেলে সজীব মিয়া ও ইসমাইল মিয়া, কিশোরগঞ্জের কটিয়াদাির বোয়ালিয়া গ্রামের কাসেম মিয়ার ছেলে গোলাপ মিয়া ও মিঠামইন এলাকার হাবিবুর রহমানের ছেলে রাসেল মিয়া।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। একইসময় ভৈরব থেকে ঢাকায় যাচ্ছিল যাত্রীবাহী ট্রেন এগারো সিন্ধুর। ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এতে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। তাৎক্ষণিক ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরো দুজনের মরদেহ পাওয়া যয়।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনে নিহত ও আহতদের উদ্ধার কাজ চলছে।

কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্ধুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্ধুর ট্রেনের শেষের দু-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতায় এমনটা ঘটেছে।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!