ঢাকা বিভাগীয় তদন্ত কমিটির সদস্যরা হলেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লোকমেটিভ, বিভাগীয় প্রকৌশলী -১, বিভাগীয় সিগনাল ও টেলিকমিউনিকেশন প্রকৌশলী।
চট্টগ্রাম বিভাগীয় তদন্ত কমিটির সদস্যরা হলেন সিওপিএস মো. শহিদুল ইসলাম, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন, চিফ ইঞ্জিনিয়ার আরমান হোসেন, সিএসপি তুষার, চিফ মেডিকেল অফিসার আহাদ আলী সরকার।
.png)
কিশোরগঞ্জের ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনের তিনটি বগির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক আবুল কালাম আজাদ।