ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস ও র‌্যাব

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:২৮, ২৩ অক্টোবর ২০২৩
ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস ও র‌্যাব
সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকাগামী এগারো সিন্ধুর ও চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ট্রেনে চাপা পড়েছেন আরো অনেকে। তাদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস ও র‌্যাবের সদস্যরা।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেনের নিচে এখনো অনেক লাশ চাপা পড়ে আছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। দুর্ঘটনার পর ঐ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ট্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!