রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন ভূল্লী থানার ওসি দুলাল উদ্দিন। এর আগে, শনিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় ভূল্লী থানার পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলা ভূল্লী থানার বড়গাঁও ইউনিয়নের আরাজী কেশুর বাড়ী গ্রামের তাজিম উদ্দিনের ছেলে।
.png)
জানা যায়, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ঠাকুরগাঁও এবং দেশের বিভিন্ন জেলায় চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, প্রতারণা, নারী নির্যাতনসহ বিভিন্ন ধরনের অপরাধে মামলা রয়েছে। তিনটি মামলায় তাকে সাজা প্রদান করেন আদালতের বিচারক।
ঠাকুরগাঁওয়ের তিনটি মামলা- সিআর-২৯৬/১৬ মামলায় ২৩ লাখ টাকা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, সিআর-৩৮২/১৬ মামলায় ১১ লাখ টাকা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং সিআর- ২৭৭/১৭ মামলায় আট লাখ টাকা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালতের বিচারক।
ভূল্লী থানার ওসি দুলাল উদ্দিন জানান, সাত বছর ধরে সাদ্দাম ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।