ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ২২ অক্টোবর ২০২৩
টাঙ্গাইলে ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
টাঙ্গাইল সদর থানা ছাত্রদলের সদস্য সচিব আ. রাজ্জাক- ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে ছাত্রদল নেতা আ. রাজ্জাকের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে জেলায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, এক নারীর সঙ্গে তিনি অশোভন আচরণ করে ভিডিও কলে কথা বলছেন। বিষয়টি নিয়ে টাঙ্গাইল জেলা ছাত্রদলে বইছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

অভিযুক্ত আ. রাজ্জাক সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের বরুহা গ্রামের সিরাজুল হক সিরুর ছেলে। তিনি টাঙ্গাইল সদর থানা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

Advertisement

ভাইরাল হওয়া ঐ ভিডিওতে অনেকে এমন মন্তব্য করেন, ‘দল যেখানে বিভিন্ন আন্দোলন নিয়ে ব্যস্ত, সেখানে থানা ছাত্রদলের সদস্য সচিব নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও কলে ব্যস্ত’।

টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব আ. বাতেন বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। সে যেটা করেছে সেটা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের সঙ্গে কথা বলবো’।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!