ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ২২ অক্টোবর ২০২৩
নোয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
ছবি: ডেইলি বাংলাদেশ

‘সড়ক আইন মেনে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ স্লোগানে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নোয়াখালীতে ‌‌‍‍জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।  

রোববার সকাল সাড়ে ১০টার দিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নোয়াখালী শাখা দিবসটি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে।  

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন- নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ, সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন প্রমুখ।  

Advertisement

এর আগে, নোয়াখালী জেলা প্রশাসক প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা চালকদের স্বাস্থ্য সচেতনতায় গুরুত্বারোপ করেন। এছাড়া পথচারীদের সড়কে আইন মেনে চলার আহ্বান জানান।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!