ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে মা ইলিশ ধরায় ১২ জেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৪, ২১ অক্টোবর ২০২৩
চাঁদপুরে মা ইলিশ ধরায় ১২ জেলের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের হাইমচরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ১২ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলেদের কাছ থেকে মাছ ধরার দুটি কাঠের নৌকা, ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাইমচর জ্যেষ্ঠ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব রশীদ। 

তিনি বলেন, শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টার অভিযানে অভয়াশ্রম এলাকা থেকে ইলিশ ধরা অবস্থায় জেলেদের আটক করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানো হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিতরণ করা হয়।

Advertisement

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!