শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার আবাদপুকুর-মনোহরপুর সড়কের যাত্রাপুর বটতলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু আহম্মেদ উপজেলার নারায়ণপাড়া গ্রামের আফতাব আলীর ছেলে। তবে, আহত দু’জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
.png)
স্থানীয়রা জানান, রাজু মোটরসাইকেল চালিয়ে মনোহরপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় আবাদপুকুর-মনোহরপুর সড়কের যাত্রাপুর বটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে রাজু এবং অপর মোটরসাইকেল চালকসহ তিনজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হলে রাজুর অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসক দুপুরে রাজুকে মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।