ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিশুদের মুক্তিযুদ্ধের গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধারা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৫, ২০ অক্টোবর ২০২৩
শিশুদের মুক্তিযুদ্ধের গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধারা
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমে জাগ্রত করা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদর্শন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজরিত নানা গল্প শোনানো অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর ১২ টার দিকে জেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনের মুক্তিযুদ্ধ জাদুঘরে মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পোড়রা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর প্রায় অর্ধশত শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদর্শন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজরিত গল্প শোনান মুক্তিযোদ্ধারা।

মুক্তিযুদ্ধের গল্প শোনানো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল।

Advertisement

শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণমূলক গল্প শোনান জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মো. হেলাল উদ্দিন, জাগীর ইউনিয়ন কমান্ডার মো. আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, শংকর লাল ঘোষ, প্রকাশ চন্দ্র গুণ ও এমদাদ হোসেন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা কিভাবে যুদ্ধে অংশ নিয়েছেন, কিভাবে প্রশিক্ষণ নিয়ে পাক হানাদার ও তাদের দোষর রাজাকার-আলবদরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কিভাবে তাদের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধারা শহিদ হয়েছেন এমন নানা বিষয়ে আলোচনা করেন। শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধাদের গল্প শোনার সময় মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন কিছু জানতে চাইলে মুক্তিযোদ্ধারা তাদের সেসব প্রশ্নের উত্তর দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে জেলা প্রশাসনের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ সম্পর্কে অবগত করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা এবং দেশের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠান চলমান থাকবে।’

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!