ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টঙ্গীতে থানার ভেতর পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৮, ১৮ অক্টোবর ২০২৩
টঙ্গীতে থানার ভেতর পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
ছবি: প্রতীকী

গাজীপুরের টঙ্গীতে মিলটন কুন্ড নামের এক পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছেন। থানা ভবনের ভেতর ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন তিনি। স্থানীয়রা মরদেহটি উদ্ধার করছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টায় পুলিশ কর্মকর্তার আত্মহত্যার তথ্যটি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম।

মিলটন কুন্ড টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা বইঘের হাট এলাকার সুজিত চন্দ্র কুন্ডুর ছেলে। গত ৯ অক্টোবর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানা থেকে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন তিনি।

Advertisement

পুলিশ জানিয়েছে, মিলটন কুন্ড টঙ্গী পশ্চিম থানা ভবনের ৬ষ্ঠ তলায় একটি কক্ষে থাকতেন। তিনি ওই কক্ষের ভেতর থেকে দরজা  লাগিয়ে ফ্যানের সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করেন। রাত ১০টার দিকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় মিলটনের মরদেহ নামিয়ে আনা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম। জানান, পুলিশ কর্মকর্তা মিলটন কুন্ডর মরদেহ উদ্ধার করা হয়েছে।। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!