মঙ্গলবার সকাল ১১টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় মেডিসিন কনফারেন্স রুমে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. ফয়জুল বাশার।
.png)
এ সময় তিনি বলেন, এরকম প্রকাশনা হার্টের চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসকদের অনেক উপকারে আসবে। এই বইয়ে ‘হার্ট ফেইলিউর ম্যানেজমেন্ট প্রোটোকল’ বিষয়ক গাইডলাইন রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, রচয়িতা ডা. এম সালেহ্ উদ্দিন বইটিতে যে গাইডলাইন দিয়েছেন তাতে হার্টের চিকিৎসায় চিকিৎসকদের জ্ঞানের পরিধি আরো বাড়াতে সাহায্য করবে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সারাফাত নূরুল ইসলামের সভাপতিত্ব বক্তব্য রাখেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. জিএম নাজিমুল হক, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গবিন্দ বনিক, অধ্যাপক ডা. আজিজুল হক, সহকারী অধ্যাপক ডা. এজেএম ইমরুল কায়েস, সাবেক অধ্যাপক ডা. মো. জাকির হোসেন প্রমুখ।
রচয়িতা ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট সহকারী অধ্যাপক ডা. এম সালেহ্ উদ্দিন বলেন, বইটি চিকিৎসক সমাজ ও সর্বস্তরের মানুষের উপকারে আসবে বলে আশা করছি।
তিনি বলেন, হার্টের রোগে আমাদের দেশে অনেক রোগী মারা যান। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় তাদের সঠিক চিকিৎসা সম্ভব। তাই আমার এই বইটিতে ‘হার্ট ফেইলিউর ম্যানেজমেন্ট প্রোটোকল’ বিষয়ক গাইর্ডলাইন দেওয়া আছে। আশা করছি, নবীন চিকিৎসকরা এই গাইডলাইন অনুসরণ করলে তাদের জ্ঞানের পরিধি আরো বাড়বে।