ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে বাজারে পাঠিয়ে প্রতিবেশী কিশোরীকে ধর্ষণ, অতঃপর...

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৩, ১৭ অক্টোবর ২০২৩
স্ত্রীকে বাজারে পাঠিয়ে প্রতিবেশী কিশোরীকে ধর্ষণ, অতঃপর...
ফাইল ফটো

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় স্ত্রীকে বাজারে পাঠিয়ে ১৩ বছরের এক প্রতিবেশী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ সুমন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনাইমুড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। 

এর আগে, গত রোববার ১৫ অক্টোবর সকাল ৯টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের রশীদপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোহাম্মদ সুমন উপজেলার বজরা ইউনিয়নের রশীদপুর গ্রামের জলিলের ছেলে।  

Advertisement

নির্যাতিত ওই শিশুর মা বলেন, গত রোববার সকালে আমার অসুস্থ মা ও মেয়েকে ঘরে রেখে বটি কিনতে বাজারে যাই। বাজারে যাওয়ার পথে ধর্ষক সুমনের সঙ্গে আমার দেখা হয়। কোথায় যাচ্ছি জানতে চেয়ে তখন জোর করে আমাকে গাড়ি ভাড়া দেয় সে। এরপর তার ঘরে গিয়ে তার স্ত্রীকে জোর করে বাজারে মাছ কিনতে পাঠায়। এরপর আমার ঘরে ঢুকে মেয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মঙ্গলবার সকালে আমাদের ঘরে সালিশি বৈঠক থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  

সোনাইমুড়ী থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  এ ঘটনায় সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। তবে সালিশি বৈঠক থেকে ধর্ষককে গ্রেফতারের বিষয়টি নাকচ করেন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!