ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুরির মামলায় বাবা-ছেলে গ্রেফতার, ২০ কম্পিউটার উদ্ধার

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২২, ১৩ অক্টোবর ২০২৩
চুরির মামলায় বাবা-ছেলে গ্রেফতার, ২০ কম্পিউটার উদ্ধার
সেলিম আহমেদ- ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুরে ব্র্যাক ট্রেনিং সেন্টারের কম্পিউটার চুরির মামলায় বাবা সেলিম আহমেদ ও ছেলে আলিফকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে বদরগঞ্জ ও বাহারকাছনা থেকে তাদের গ্রেফতার করা হয়।

দুপুরে রংপুর মেট্রপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন।

তিনি জানান, হাসিবুল হাসান আলিফ নামে এক কিশোর ব্র্যাক ট্রেনিং সেন্টারের কম্পিউটার প্রশিক্ষণ নেয়ার সময় সেখানকার সবার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে সে সেখানকার নৈশপ্রহরীর কাছে থাকা তালার চাবি হাতিয়ে নিয়ে নকল চাবি তৈরি করে।

Advertisement

তিনি আরো জানান, গত ১৩ সেপ্টেম্বর রাতে রংপুর নগরীর চারতলা মোড়ে ব্র্যাক কম্পিউটার ট্রেনিং সেন্টারে কৌশলে প্রবেশ করে আলিফ। পরে সেখানকার সিসি ক্যামেরা বন্ধ করে ২১টি সিপিইউ, ২১টি মনিটর, চারটি প্রিন্টার ও একটি স্ক্যানার চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় ব্রাকের এক কর্মকর্তা মামলা করেন। পরে পুলিশ চুরি যাওয়া মালামালসহ তাদের গ্রেফতার করে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চুরি রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!