বিষয়টি নিশ্চিত করেছেন রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই কান্তি কুমার মদক। তিনি জানান, বৃহস্পতিবার বিশেষ বিমানে ঢাকায় পৌঁছায় রূপপুরের জন্য আনা ইউরোনিয়াম। এর আগে, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে রাশিয়া থেকে ঢাকায় আসার পরদিন ২৯ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের প্রথম চালান রূপপুরে আনা হয়েছিল। গত শুক্রবার আনা হয় ইউরেনিয়ামের দ্বিতীয় চালান।
তিনি আরো বলেন, পর্যায়ক্রমে আরো চারটি চালান দেশে আসবে। প্রাথমিক পর্যায়ে মোট সাতটি চালানে আসা জ্বালানি দিয়ে নিরবচ্ছিন্নভাবে এক বছর ২৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুইটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদিত হবে।
.png)