ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অপহরণের পর জিম্মি করে টাকা ছিনতাই, ৩ জন গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৬, ১২ অক্টোবর ২০২৩
অপহরণের পর জিম্মি করে টাকা ছিনতাই, ৩ জন গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীতে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তিকে অপহরণের পর জিম্মি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ সুপার মো. গোলাম সবুর । 

পুলিশ সুপার জানান, বুধবার দুপুরে নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের মো. সজল ইসলাম নামের এক ব্যক্তি ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলো। পৌর শহরের চৌরঙ্গী মোড়ে ডিবি পুলিশ পরিচয়ে তাকে তিনজন আটক করে। পরে দূরবর্তী স্থানে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে পকেটে থাকা ৫০ হাজার টাকা বের করে নেয় এবং পকেটে মাদক ঢুকিয়ে দিয়ে মারধর করে তার কাছে আরো পাচঁ লাখ টাকা পায় মর্মে স্টাম্পে লিখিত স্বীকারোক্তি নেয় অপহরণকারীরা। 

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন নীলফামারী পৌর শহরের সওদাগড় পাড়া এলাকার মৃত আলিমুজ্জামান মিলনের ছেলে নাদিফ জামান উষা, বাড়াই পাড়া এলাকার মৃত আব্দল ওয়াহাবের ছেলে তানভীর আহমেদ ও ডালপট্টি এলাকার মো. নিয়ামত আহম্মেদের ছেলে ফজলে রাব্বী। 

পুলিশ সুপার জানান, এই ঘটনায় থানায় অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।পলাতক একজনকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!