ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাপড়ের রঙ দিয়ে তাল মিছরি তৈরি, লাখ টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৬, ১১ অক্টোবর ২০২৩
কাপড়ের রঙ দিয়ে তাল মিছরি তৈরি, লাখ টাকা জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান

নোয়াখালীর বেগমগঞ্জে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

বুধবার দুপুরের দিকে উপজেলার চৌমুহনী বাজারের পপুলার ট্রেডাসে এ অভিযান চালানো হয়। এ সময় কাপড়ের ক্ষতিকর রঙ দিয়ে তাল মিছরি তৈরির অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।  

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী বাজারে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে কাপড়ের ক্ষতিকর রঙ দিয়ে তাল মিছরি তৈরি করায় পপুলার ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

Advertisement

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং পুলিশ সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!