ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় মসজিদের তালা ভেঙে দান বাক্স থেকে টাকা চুরি

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৬, ১১ অক্টোবর ২০২৩
পাবনায় মসজিদের তালা ভেঙে দান বাক্স থেকে টাকা চুরি
ছবি: সংগৃহীত

পাবনায় দুটি মসজিদের তালা ভেঙে দান বাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার ও মঙ্গলবার ঈশ্বরদীর নতুন রূপপুর জামে মসজিদ ও চররূপপুর জিগাতলা উত্তরপাড়া জামে এ চুরির ঘটনা ঘটে।

নতুন রূপপুর জামে মসজিদের কোষাধ্যক্ষ সাইদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে মসজিদের তালা ভেঙে চোর ভেতরে ঢুকে দান বাক্স ভেঙে টাকা নিয়ে গেছে। এছাড়াও মসজিদের বাইরের দান বাক্স ভেঙেও টাকা নিয়ে গেছে।  

চররূপপুর জিগাতলা উত্তরপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক স্বপন আলী বলেন, গত সোমবার রাতে চোর মসজিদের জানালা ভেঙে ভেতরে ঢুকে চারটি দান বাক্স থেকে টাকা চুরি করেছে। দান বাক্সে কত টাকা ছিল তা বলতে পারছি না। তাছাড়া চোর মসজিদের আলমারির তালা ভেঙে ফেলে গেছে। 

Advertisement

ঈশ্বরদীর রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ক্রান্তি কুমার মদক বলেন, মসজিদের চুরির ঘটনা জানার পর প্রাথমিক তদন্ত করেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!