ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরগুনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৫, ৯ অক্টোবর ২০২৩
বরগুনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বরগুনা থানা। ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনা সদর উপজেলায় একটি কাঠের ঘর থেকে মোসা. শিরিন নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ অক্টোবর) দুপুর ১২ টার দিকে সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউপির দক্ষিণ সোনাখালী গ্রামের মুসল্লি বাড়িতে এ ঘটনা ঘটে।

দুই সন্তানের জননী মোসা.  শিরিন নামের ওই গৃহবধূ দক্ষিণ সোনাখালী গ্রামের মৃত আব্দুল রহমান মুসল্লির ছেলে জাহাঙ্গীরের স্ত্রী।

জানা যায়, ছয় মাস যাবৎ শিরিন মানসিক রোগে ভুগতেছিলেন। দেশের বিভিন্ন হাসপাতালে তাকে চিকিৎসাও করানো হয়েছিলো। সোমবার বেলা ১২টার দিকে জাহাঙ্গীরের ছোট ভাইয়ের স্ত্রী সালমা ঘরের পাটাতন ঝাড়ু দিতে গিয়ে শিরিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আশে পাশের লোকজনকে বিষয়টি জানায়। পরে বরগুনা থানায় ঘটনার কথা মুঠো ফোনে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে শিরিনের লাশ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য মাইনুদ্দিন ময়না বলেন, শুনেছি শিরিন মানসিক রোগে ভুগতেছিলেন। তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চিকিৎসা করানো হয়েছে বলে দাবি করেন পরিবার।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। বরগুনা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!