গ্রেফতারকৃতরা হলেন, জেলার চারঘাট থানার দৌলতপুর এলাকার মৃত শুকুর আলীর মেয়ে মোসা. আলোকা বেগম (৪৩) ও তার মেয়ে দুর্গাপুর থানার বর্ধনপুর এলাকার মিজানুর রহমান (২৫) ও তার স্ত্রী মোছা. মিম খাতুন (২২)।
ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর মতিহার খানার চৌদ্দপাই এলাকার সাথী খাতুন (২৯) একজন গৃহিণী এবং তার স্বামী মাসুদ রানা নান্টু (৩৪) বিদেশে থাকেন। গত ১২ সেপ্টেম্বর দুপুর ১টায় আসামি আলোকা ও মিম বাড়ি ভাড়া নেয়ার জন্য সাথী খাতুনের বাড়িতে যান এবং অপর আসামি মিজানুর বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন।
.png)
আলোকা জানান, মিম তার মেয়ে এবং বাইরে অবস্থান করা মিজানুর তার মেয়ের জামাই। মিজানুর পুলিশে চাকরি করেন বলে মিথ্যা পরিচয় দেন। বাড়িটি তাদের পছন্দ হয়েছে বলে সাথীকে জানান এবং ঘরটি দ্রুত পরিষ্কার করতে বলেন। ঘর পরিস্কার করা হলে আসামিরা সাথীকে গোসল করতে যেতে বলেন। সাথী গোসল করতে গেলে সে সুযোগে আসামিরা তার ঘরে ঢুকে শো-কেসের ভেতরে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা এবং ৫৬ হাজার ২৫০ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যান। সাথী খাতুনের এ অভিযোগের প্রেক্ষিতে মতিহার থানায় একটি চুরির মামলা হয়।
মতিহার থানার ওসি মো. রহুল আমিন জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পেশাদার চোর ও চোরদলের সক্রিয় সদস্য। তারা রাজশাহী মহানগরী ও রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকায় এভাবে চুরি করতেন। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বেও চুরির মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।