ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৪, ৬ অক্টোবর ২০২৩
কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ফাইল ফটো

কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটের এক কিলোমিটার রেললাইন বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।   

শুক্রবার কিশোরগঞ্জ রেল স্টেশন মাস্টার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টির কারণে কিশোরগঞ্জ সদর উপজেলার কাননিকা এলাকায় প্রায় এক কিলোমিটার রেললাইন পানিতে তলিয়ে গেছে। শহরের আজিমউদ্দিন স্কুলের সামনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস আটকা পড়েছে। এ কারণে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!