বুধবার ভোরে গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবিথি ফনিরটেক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নার্গিস আক্তার জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের আহসান উল্লাহ শেখের মেয়ে। তিনি গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবিথি ফনিরটেকে স্বামী শাহীন খানের সঙ্গে বসবাস করতেন।
.png)
গাজীপুর সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, শাহীন খান তার দ্বিতীয় স্ত্রী নার্গিস আক্তার ও প্রথম ঘরের মেয়েসহ দুই মেয়েকে নিয়ে মহানগরীর দক্ষিণ ছায়াবিথি ফনিরটেক এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করে আসছে। মঙ্গলবার রাত ১০টায় মেয়েটি ওয়াশরুমে জামা-কাপড় ধোয়ার কাজ করছিল। এ সময় তার সৎ মা মোবাইল ঠিকমতো কাজ না করার অভিযোগ তুলে দুর্ব্যবহার করে। কিছুক্ষণ পর পাতিলভর্তি গরম পানি প্লাস্টিকের জগে নিয়ে মেয়েটির গায়ে ঢেলে দেয়।
ওসি আরো জানান, এতে তার বাম কাঁধসহ মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তার চিৎকারে বাবা দৌড়ে ঘরে গিয়ে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন।