ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক মামলায় একজনের ৫ বছরের জেল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৩, ৩ অক্টোবর ২০২৩
মাদক মামলায় একজনের ৫ বছরের জেল
ফাইল ফটো

চট্টগ্রামে মাদক মামলায় আলতাজ মিয়া ওরফে পুতিয়া নামে একজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আলতাজ মিয়া কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার পূর্ব দরগাহ পাড়ার মমতাজ আহম্মদের ছেলে।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বলেন, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আলতাজ মিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আলতাজ মিয়া জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

Advertisement

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২১ নভেম্বর নগরের আকবরশাহ থানার সিটি গেট এলাকা থেকে ৮৩০টি ইয়াবাসহ আলতাজ মিয়াকে আটক করে পুলিশ। ঐ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেন থানার তৎকালীন এসআই জসীম উদ্দীন। মামলাটির তদন্ত শেষে ২০১৬ সালের ৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর আসামি আলতাজ মিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু করেন আদালত। এ মামলায় ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!