সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আরেফিন সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নে ইছাপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
আরেফিনের বাবা জিয়াউর রহমান বলেন, এক সপ্তাহ আগে বাড়িতে আরেফিনের প্রচণ্ড জ্বর হয়। স্থানীয়ভাবে চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ার পরও জ্বর ভালো না হয়ে শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর গত বৃহস্পতিবার ফেনী শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। পরে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রেখে তার চিকিৎসা চলছিল। অনেকটা সুস্থ হয়ে ওঠে। তবে সোমবার দুপুরে হঠাৎ করে আরেফিনের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
.png)
বগাদানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলা উদ্দিন বাবুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।