ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাত্রীবেশে গাঁজা পাচার, আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৩, ২ অক্টোবর ২০২৩
যাত্রীবেশে গাঁজা পাচার, আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবেশে গাঁজা পাচারের সময় এক জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কসবা উপজেলার বিনাউটি ইউপির চাপিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. কুদ্দুস মিয়া কসবা উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইল উত্তরপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দাবাদ-কসবা আঞ্চলিক সড়কের বিনাউটি ইউপির চাপিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অটোরিকশায় যাত্রীবেশে গাঁজা পাচারের সময় কুদ্দুস মিয়াকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!