জানা গেছে, বোকাইনগর ইউনিয়নের মিরিকপুর গ্রামের আশরাফুল আলম টিটুর স্ত্রী ফারজানা আক্তার পিংকির প্রসব ব্যথা ওঠে। প্রথমে বাড়িতে নরমাল প্রসবের জন্য চেষ্টা করেন ব্র্যাকের স্বাস্থ্যকর্মী বিলকিস আক্তার। তারপর তিনি প্রসূতির সঙ্গে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার জন্য অটোরিকশায় উঠেন।
ব্র্যাকের স্বাস্থ্যকর্মী বিলকিস আক্তার বলেন, ভাঙা রাস্তায় অটোরিকশা চলা অবস্থায় প্রসূতি শুধু মা-মা বলে চিৎকার করছিল, আমরা দু’জন তাকে জড়িয়ে ধরে রেখেছি। পেটের সন্তানকে তো আর জড়িয়ে ধরতে পারি নাই! ভাঙা-চোরা রাস্তার কারণে হাসপাতালে যাওয়ার আগেই ফুটফুটে শিশুটি মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসে।
.png)
প্রসূতি মা ফারজানা জান্নাত পিংকি বলেন, ‘একেকটা গর্ত আমার নিকট কয়েকটা পাহাড়-পর্বত অতিক্রমের চেয়েও কষ্ট হয়েছে, আপনারা পত্রিকায় লিখে রাস্তাটা ঠিক করান! ভাঙা রাস্তা গর্ভবতী মায়ের কি কষ্ট; সেটা মা ছাড়া কাউকে বোঝানো যাবে না।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নবজাতক ও মা হাসপাতালে সকাল ১০টা ৪৫ মিনিটে ভর্তি হয়েছে। মা ও নবজাতক সুস্থ রয়েছেন। দুপুর দেড়টার দিকে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন।