শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কলমাকান্দা শহরের উপজেলা মোড়ের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত বিজয় দেবনাথ কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিস্ট পদে কর্মরত ছিলেন। তিনি খাগড়াছড়ি জেলার রামগড় থানার বীরেন্দ্র কুমার নাথের ছেলে।
.png)
জানা গেছে, দেড়মাস আগে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি হয়ে আসেন বিজয় দেবনাথ। কলমাকান্দা শহরের উপজেলা মোড়ের ভাড়া বাসায় একা বসবাস করতেন তিনি। শুক্রবার রাতে খাবার খেয়ে শুয়ে পড়েন বিজয়। পরে সকালে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে দেখে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে বিজয়।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম পিপিএম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।