আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বৃহস্পতিবার সরকারি ছুটি ও পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় দুইদিন এ বন্দরের যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের জানানো হয়েছিল। শনিবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।
আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় এ বন্দরের যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্য সময়ের মতো স্বাভাবিক ছিল।
.png)