ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৬, ২৮ সেপ্টেম্বর ২০২৩
নোয়াখালীতে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
ফাইল ছবি

নোয়াখালীর কবিরহাটে এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে, মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের বড় রামদেবপুর গ্রামের সামছুল হক মাস্টারের ঘরে এ ঘটনা ঘটে। তবে পুলিশ এবং ঘরের মালিক ওই গৃহকর্মীর আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি।  

নিহত লাইজু আক্তার (১২) হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের উত্তর শান্তিপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে।  

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের বড় রামদেবপুর গ্রামের এটিএম সামসুল হক মাস্টারের বাড়িতে ভিকটিমের বড় বোন তাকে গৃহস্থলী কাজ করার জন্য দিয়ে যান। মঙ্গলবার বিকেলের দিকে লাইজুকে ঘরে রেখে পরিবারের সদস্যরা জেলা শহর মাইজদীতে যান। পরে স্থানীয় লোকজন বিকেল ৪টার দিকে শামছুল হক মাস্টারের ঘরের বারান্দায় লাইজুর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তবে ঘরের মালিক ওই শিশু গৃহকর্মীর আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি। এ ঘটনায় নিহতের বোন শারমিন আক্তার বাদী হয়ে কবিরহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!