বুধবার রাত ১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সিয়াম উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশের হাটি গ্রামের সৌদি প্রবাসী জিগির আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সিয়াম হোসেন উপজেলার চারিগ্রাম শাহাদৎ আলী খান উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। গত ১১ সেপ্টেম্বর রাতে সিয়াম জ্বর অনুভব করলে পরিবারের লোকজন তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হলে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় দাশেরহাটি গ্রামে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
.png)