নিহত সৈয়দ শফিকুল ইসলাম (৭৫) জেলা শহরের পশ্চিম মেড্ডা (শরিফপুর) এলাকার সৈয়দ মুরতাজ মোল্লার ছেলে।
জানা যায়, শফিকুল ইসলাম প্রতিদিনের ন্যায় জেলা শহর থেকে বিশ্বরোড মোড়ে তার ছেলের ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। ব্যবসা-প্রতিষ্ঠানে যাওয়ার পথে বিশ্বরোড মোড়ে খাজা গরীবে নেওয়াজ পাম্পের সামনে পৌঁছালে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঘাতক মাইক্রোবাসটিকে হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।