ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ৩

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০২৩
রাজবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক অভিযান চালিয়ে ২৬০টি ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

তারা হলেন, মোস্তাফিজুর রহমান (৪৩), মো. শাহিনুল ইসলাম (৪২) ও রাহেলা (৩৯)। এদের মধ্যে মোস্তাফিজুর রহমানের পিতার নাম তবিবর রহমান। তার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার গোয়াল পাড়া গ্রামে। শাহিনুলের বাড়ি দিনাজপুর জেলার কোতয়ালী থানার বাহাদুর বাজার এলাকায়। তার পিতার নাম শামছুল আরেফিন। রাহেলা রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া পূর্বপাড়ার ভাড়াটিয়া সুরুজ মিয়ার মেয়ে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, রোববার সন্ধ্যায় দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারির সামনে খুলনা-ঢাকাগামী হাইওয়ের ওপর চেকপোস্ট স্থাপন করে একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে দুইজনকে আটক করা হয়। পরে তাদের নিকট হতে ২০০টি ইয়াবা উদ্ধার করা হয়। পৃথক অভিযানে রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী থেকে ৬০টি ইয়াবাসহ রাহেলা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

Advertisement

তিনি আরও জানান, রাহেলা পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে দুটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নামে গোয়ালন্দ ঘাট থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!