ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে সাড়ে ৪ কেজি সোনার বারসহ আটক ২ 

যশোর প্রতিনিধি 
প্রকাশিত: ২১:২৭, ২৩ সেপ্টেম্বর ২০২৩
যশোরে সাড়ে ৪ কেজি সোনার বারসহ আটক ২ 
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের ঝিকরগাছা উপজেলায় ৪ কেজি ৬০০ গ্রাম সোনার বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

আটককৃতরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের শাহজান আলীর ছেলে মাসুম বিল্লাহ এবং যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের আবুবক্কারের ছেলে শাহিন আলম। 

আটকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সোনার বার বহন করা দুইটি পালসার মোটরসাইকেল। 

Advertisement

শনিবার রাত ৮টার দিকে ঝিকরগাছা থানায় সংবাদ সম্মেলনে পুলিশের এএসপি নিশাত আল নাহিয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দু’ ব্যক্তিকে ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা বাজারের তরিকুল ইসলামের চায়ের দোকান থেকে আটক করা হয়। তল্লাশির সময় মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের শাহজান আলীর ছেলে মাসুম বিল্লাহর কোমর থেকে কালো কাপড়ে মোড়া ৪ টি এক কেজি ওজনের এবং ৬টি ১০০ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশ প্রশাসনসহ ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম মামুনুর রশিদ সহ স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। তার সঙ্গে থাকা যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের আবু বকরের ছেলে শাহিন আলম কেউ আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা দুটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

এএসপি নিশাত আল নাহিয়ান আরো জানান, সোনার বারগুলো কোথা থেকে আসছে এবং কোথায় নিয়ে যাওয়া হবে এ বিষয়ে তাদের কাছ থেকে কোনো কিছু জানা যায়নি। তবে তাদের জিজ্ঞাসাবাদে বিষয় পরিষ্কার হয়ে যাবে। রাত সাড়ে আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!