আটককৃতরা হলেন উপজেলার তেলিপাড়া গ্রামের তালেবর সরকারের ছেলে মো. সুমন মিয়া ও সুখের ঠিকানা এলাকার আসাদুজ্জামানের ছেলে আয়াত মাহবুব।
সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, উপজেলার রাজানগর ইউপির ৭ নম্বর ওয়ার্ড সদস্য মেহের আলীর মোটরসাইকেল ছিনতাইকালে পালিয়ে যাওয়ার সময় একটি রিভলবারসহ দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
.png)
ইউপি সদস্য মেহের আলী বলেন, শনিবার বিকেলে আমার নিজ বাড়ি দক্ষিণ রাজানগর থেকে একটি মোটরসাইকেলে দুই ছিনতাইকারী এসে আমার মোটরসাইকেলটি ছিনতাই করতে গেলে টের পেয়ে যাই। আমাকে দেখে তারা দ্রুত পালিয়ে যায়। পরে আমি ও আমার মোটরসাইকেল নিয়ে তাদের পেছনে দাওয়া করি। নিমতলা এলাকায় গিয়ে জনতার সহযোগীতায় ওদের আটক করে পুলিশে দেই।
সিরাজদীখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল আটকরা। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।