উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিঞা এ অভিযান পরিচালনা করেন। এতে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে দ্রব্য বিক্রির দায়ে মেলান্দহ কাঁচা বাজারের সুপ্তি স্টোরের মালিক মো. বিল্লাল হোসেনকে ২ হাজার, নুর ইসলাম স্টোরের মালিক মো. নুর ইসলামকে ৩ হাজার ও আলুহাটি রনি এন্টার প্রাইজের মালিক চান মিয়াকে ৩ হাজারসহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল ও মেলান্দহ থানার এসআই এনামুল হক সিদ্দিকী উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিঞা জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে আলু, পেঁয়াজ বিক্রি করায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।